মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ইনানী চৌধুরী রিসোর্টে কেয়ারটেকার ইয়াবা সেবনকালে গ্রেপ্তার

শেয়ার করুন


উখিয়ার সমুদ্র উপকূলীয় এলাকা ইনানী চৌধুরী রিসোর্টে ইয়াবা সেবনকালে চৌধুরী রিসোর্টের কেয়ার টেকার নুরুল আলমকে আটক করেছে ইনানী ফাঁড়ির পুলিশ।
জানা যায়, গত ২১ জানুয়ারী শনিবার সন্ধ্যার দিকে ওই রিসোর্ট থেকে তাকে আটক করা হয়। ইনানী পুলিশ ফাড়ির দায়িত্বশীল কর্মকর্তা আরিফ, ছোটন ও অভি গোপন সংবাদ পেয়ে চৌধুরী রিসোর্টে অভিযান চালিয়ে কেয়ার টেকার নুরুল আলমকে ১৫পিচ ইয়াবা সহ হাতে নাতে আটক করেন। ইয়াবাগুলো কেয়ার টেকার নুরুল আলম নিজে সেবন করছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে এসআই আরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।
###

শেয়ার করুন