২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ইনকিলাবকে ২দিনের আলটিমেটাম দিলেন সাংবাদিকরা

সাংবাদিক ও কর্মচারীদের পাওনা পরিশোধে দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষকে ২দিনের আলটিমেটাম দিয়েছে সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ। পত্রিকাটির চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব চৌধুরী হাসান-উজ জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটামের কথা জানানো হয়।

সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন চাকরিচ্যুত ১০০ জন সাংবাদিক-কর্মচারীর ২৬ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধে তালবাহানা করছেন। পাওনা চাইতে গেলে ইনকিলাব অফিসেও ঢুকতে দেওয়া হচ্ছে না, যা একেবারেই অমানবিক।

পাওনা আদায়ে চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের সামনে কঠোর আন্দোলন ছাড়া আর কোনও পথ খোলা নেই। এ নিয়ে আজ বিকালে চাকরিচ্যুত ইনকিলাব সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের পক্ষ থেকে ইনকিলাব কর্তৃপক্ষকে মঙ্গলবারের মধ্যে পাওনা পরিশোধের আলটিমেটাম দেওয়া হয়। এতে ব্যর্থ হলে বুধবার (১৭ মে)  বিকাল ৩ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত প্রতিদিন ইনকিলাবের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।