২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ইদগাঁওতে সামাজিক বনায়নের কাঠ ইটভাটায়

SAM_0826

কক্সবাজার সদরের ইদগাঁওতে সামাজিক বনায়নের কাঠ যাচ্ছে ইটভাটায়। ইটভাটা মালিক, স মিল মালিক, কাঠপাচারকারী চক্র ও অসাধু বনকর্মকর্তাগন সিন্ডিকেট করে সামাজিক বনায়ন সহ অন্যান্য বনভুমি উজাড় করে চলছে। এসব যেন দেখার কেউ নেই। জানা যায়, সামাজিক বনায়নের কাঠ রাখার জন্য বনবিভাগ থেকে কাঠডিপোর অনুমোদন নিয়ে কাঠ জমা করে সময়-সুযোগ বুঝে সরবরাহ করা হচ্ছে ইটভাটায় । এ কারবার চলছে বৃহত্তর ইদগাঁওর ৮টি ইটভাটায়। জালালাবাদ ইউনিয়নে দুইটি, ইসলামাবাদে দুইটি, চৌফলদন্ডীতে একটি  ও ইদগাঁও ইউনিয়নের তিনটি ইটভাটায় রাতদিন নির্বিচারে কাঠ পোড়ানো হচ্ছে। সামাজিক বনায়নের কাঠ ষ্টক করার নামে কাঠডিপোর অনুমোদন নেয়া হয়েছে বিভিন্ন স্থানে। এসব কাঠ রাতের আধাঁরে সারবরাহ করা হচ্ছে ইটভাটায়। সাধারনতঃ শেষরাতে  দ্রুতগামী ডাম্পার- পিকআপ দিয়ে এসব কাঠ পরিবহন করা হয়। গাড়ী থেকে আনলোড করে ত্রিপল দিয়ে ঢেকে রাখে ও  ভাটায় জ্বালানি হিসাবে ব্যাবহার করে । প্রতিবছর নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত একনাগাড়ে কাঠ পোড়ানো হচ্ছে এসব ইটভাটায়। এভাবে একনাগাড়ে কাঠ পুড়ানো ও বনউজাড়ের ফলে অত্র এলাকার পাহাড় জঙ্গল এখন বিরানভূমিতে পরিনত হয়েছে। কক্সবাজার (উত্তর) বিভাগীয় বনকর্মকর্তা শাহ-ই আলম বলেন, কেবল মাত্র সামাজিক বনায়নের কাঠ মজুদ করার জন্য ডিপো অনোমোদন দেয়া হয়েছে। কিন্ত কোনপ্রকার কাঠ ইটভাটায় পোড়ানো সম্পূর্ন বে আইনি। বনবিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পরিবেশ অধিদরের যৌথ উদ্দ্যোগে শ্রীঘ্রই এসব ইটভাটায় অভিযান চালানো হবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।