৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ইথিওপিয়ায় ময়লার স্তুপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৮

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় একটি বিশালাকারের ময়লার স্তূপ ধসে নিহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, শনিবার রাতে এ ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অন্তত ১৫০ জন মানুষ ছিলেন। ময়লার স্তূপের কাছে থাকা বেশ কয়েকটি অস্থায়ী ঘর ময়লার নিচে চাপা পড়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। শহরের এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানান, নিহতদের অনেকেই শিশু।

পুরো রাজধানীর ময়লা এখানে স্তূপ করে রাখা হতো। প্রায় ৫ দশক ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। অনেক মানুষই জীবিকার জন্য ময়লা থেকে জিনিসপত্র কুড়িয়ে থাকেন। অনেকেই কয়েক বছর ধরে সেখানে স্থায়ীভাবে বাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা তেবেজু আসরেস এপিকে জানান, ধসে তার ঘর চাপা পড়েছে। ধসের সময় তার মা ও বোন ঘরে ছিলেন।

ইথিওপিয়া সরকার এই ময়লার স্তূপের পাশে আফ্রিকার প্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে। ময়লা পুড়িয়ে এ বিদ্যুৎ উৎপাদন করা হবে।

সূত্র: বিবিসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।