২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

ইতিহাস গড়েই পিএসজিতে নেইমার

বার্সেলোনায় নেইমার যোগ দিয়েছিলেন ২০১৩ সালে। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে এসেছিলেন স্প্যানিশ ক্লাবটিতে। চারটি বছর লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তাদের সঙ্গে ছিলেন। বার্সার সঙ্গে নেইমারের বন্ধন ‘ছিন্ন’ হলো।

পিএসজিতে যাওয়ার বিষয়টি আর গুঞ্জন হিসেবে থাকছে না। রূপ নিয়েছে বাস্তবে। ইতিহাস গড়েই পিএসজিতে গেলেন নেইমার। দুনিয়া কাঁপানো দলবদল। নেইমারকে দলে পেতে পিএসজিকে খরচ করতে হয়েছে ২২২ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১১৯ কোটি টাকা প্রায়।

দলবদলের ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়েছেন নেইমার। ট্রান্সফার-ফি’র হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ধারেকাছেও নেই কেউ। যাকে ছাড়িয়ে গেছেন সেই পল পগবার ট্রান্সফার-ফি’র ডাবলেরও বেশি পেয়েছেন নেইমার। জুভেন্তাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পগবা যোগ দিয়েছিলেন ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে।

এদিকে নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরোর পুরোটাই দিতে হবে বার্সাকে। কাতালান ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই। নিজেদের ওয়েবসাইটে নেইমারের দলবদল নিয়ে একটি বিবৃতি দিয়েছে বার্সেলোনা।

সেখানে বার্সা লিখেছে, ‘নেইমার জুনিয়র, তার বাবা ও এজেন্ট নিশ্চিত করেছেন, নেইমার বার্সার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সকালে ক্লাবের অফিসে এ সিদ্ধান্তের কথা জানান তারা। ক্লাব জানিয়ে দিয়েছে, নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরোর পুরোটাই দিতে হবে বার্সাকে। এছাড়া চুক্তি নবায়নের বোনাসটা রেখে দেয়া হবে নোটারিতে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।