১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ইজতিমায় চোর আটক

আতিকুর রহমান মানিকঃ কক্সবাজার জেলা ইজতিমা ময়দান থেকে এক মোবাইল চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। ইজতিমা প্রাঙ্গনের দক্ষিন পার্শ্বস্হ এলাকা থেকে শুক্রবার দুপুর বারটায় তাকে আটক করেন মুসল্লীরা। প্রত্যক্ষদর্শী ও কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের কর্মকর্তা আবদুল কাইউম জুয়েল জানান, জুমার নামাজের আজান হলে জামাতে শরীক হওয়ার জন্য মুসল্লীরা অজু করতে ব্যস্ত ছিলেন। এসময় এক মুসল্লীর পকেট থেকে মোবাইল তুলে নেয় খোকন (৩৫) নামক চোর। পাশের অপর মুসল্লী ব্যপারটি দেখে তাকে ধরে ফেললে মোবাইলটি দুরে ফেলে দেয়। পরে উত্তেজিত জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ প্রতিবেদক তার নাম জানতে চাইলে নাম খোকন ও বাড়ী ঢাকার টঙ্গী বলে জানায়।
পরে বারবার জিজ্ঞেস করলেও আসল নাম বলেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।