৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ইকুয়েডরের জালে আর্জেন্টিনার হাফ ডজন গোল

দলে নেই লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়া-সার্জিও আগুয়েরোর মতো বড় তারকা। তবে ইকুয়েডরের বিপক্ষে স্কোরলাইন দেখে মোটেও তা মনে হবে না। প্রতিপক্ষের জালে রীতিমতো গোলোৎসব করেছে আর্জেন্টিনা। গুনে গুনে হাফ ডজন গোল করেছেন আকাশি নীল-সাদা জার্সিধারীরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৬-১ ব্যবধানে জিতেছেন তারা।

রোববার এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ইকুয়েডরকে চাপে রাখে আর্জেন্টিনা। প্রতিপক্ষ শিবিরে আক্রমণের ঝড় তোলেন তারা। সূচনালগ্নেই সাফল্য পেয়ে যান আলবিসেলেস্তেরা। ২০ মিনিটে মার্কোস অ্যাকুইনার পাস থেকে দলকে লিড এনে দেন লুকাস আলারিও। ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ২৭ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে ইকুয়েডর। বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন হায়রো স্প্রিনোজা।

স্বভাবতই আর্জেন্টিনার আক্রমণ রুখতে ব্যতিব্যস্ত থাকে ইকুয়েডর। সেই তোড় সামলাতে না পেরে পরক্ষণে ফাউল করে বসেন তারা। ফলে ৩২ মিনিটে পেনাল্টি পান দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সফল স্পট কিকে ব্যবধান ৩-০ করেন লিয়ান্দ্রো পেরেদেস। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ফিরেও আক্রমণের গতি সচল থাকে তাদের। এ অর্ধে আরও ৩ গোল দেয় লাতিন ফুটবল পরাশক্তিরা। ৬৬ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন জার্মান পেজ্জেল্লা। ৮২ মিনিটে আবারও তাদের আনন্দ-উৎসবে ভাসান নিকোলাস ডমিঙ্গোয়েজ। এর চার মিনিট পর ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লুকাস ওকোম্পাস। এর মাঝে একটি গোল পরিশোধ করেন অ্যাঞ্জেল মেনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।