২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় ক্ষমতা হারালেন ৩ ইউপি চেয়ারম্যান

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

দেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার দায়ে ক্ষমতা হারিয়েছেন।

উক্ত ৩ ইউপি চেয়ারম্যান হলো, কক্সবাজার সদর উপজেলার ০১ নং চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান ও ০২ নং ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন এবং ০৫ নং ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।

১০ ডিসেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, ওই তিন ইউপি চেয়ারম্যান ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় জনগণের নাগরিক সুবিধা প্রাপ্তি এবং বিদ্যমান অসুবিধা দূরীকরণের লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্র প্রেরণ করেন।

একারণে উদ্ভুত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার স্বার্থে ওই তিন ইউপিতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

এদিকে তিন ইউপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন চৌফলদন্ডী ও ঝিলংজা ইউনিয়ন পরিষদে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমীন চৌধুরী এবং ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।