২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

আয়ের চেয়ে ব্যয় বেশি জাতীয় পার্টির

রাজনৈতিক দল হিসেবে বিগত বছরের আয় ও ব্যয়ের হিসাব দিয়েছে জাতীয় পার্টি। নির্বাচন কমিশনে দেয়া তাদের হিসাব অনুযায়ী দলটির আয়ের চেয়ে ব্যয় বেশি।

বিগত বছরের পহেলা জুলাই থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত দলটির আয় হয়েছে ৭৩ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। আর ব্যয় ১ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৩০৩ টাকা।

আয় আর ব্যয়ের পার্থক্য ৩২ লাখ ২২ হাজার ৮০৩ টাকা। আর হাতে জমা ৫ লাখ ৯৭ হাজার ২৩১ টাকা।

রোববার দুপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহরর কাছে এই হিসাব জমা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দলটি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নুরু ও যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

দলটির আয় দেখানো হয়েছে ৯টি খাত থেকে। আর ব্যয় হয়েছে ১৭টি খাতে। দলটির হিসাব অনুযায়ী আয় হয়েছে মূলত সদস্য, কর্মী, কার্যউপদেষ্টা পরিষদের চাঁদা, ফরম বিক্রি, বিভিন্ন সংস্থার অনুদান, দলের পত্রিকার সাময়িকী বইপত্র বিক্রি, দলের বিভিন্ন সংস্থা/সেবামূলক প্রতিষ্ঠান থেকে।

আর ব্যয়ে হয়েছে প্রাতিষ্ঠানিক, বিদ্যুৎ, ওয়াসা, গ্যাসসহ ইউটিলিটি বিল, সভা, প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম, বিজ্ঞাপন, প্রকাশনা কার্যক্রম, জাতীয় বিভিন্ন দিবস উদযাপন, ত্রাণ কার্যক্রম, ভ্রমণ, ধর্মীয় বিশেষ অনুষ্ঠান, আপ্যায়ন, স্থায়ী ও অস্থায়ী সম্পদ ক্রয়ে।

আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।