মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

‘আহমদ হাসান মেমোরিয়াল হাসপাতাল’ নিশ্চিত করবে দুঃস্থদের স্বাস্থ্যসেবা-এমপি জাফর

শেয়ার করুন

বার্তা পরিবেশক:

কক্সবাজারের চকরিয়ার সাহারবিলে প্রতিষ্ঠিত হয়েছে ‘আহমদ হাসান মেমোরিয়াল হাসপাতাল’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। আহমদ হাসান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক পরিচালিত এই হাসপাতালটি শুক্রবার (১৬ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এদিন হাসপাতালটি বর্হিবিভাগে রোগিদের চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রমও শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাত উজ-জামান, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, সাহারবিল আনওয়ারুল উলুম ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ রুহুল কুদ্দুছ আনোয়ারী আল আজাহারি।
প্রধান অতিথি সংসদ সদস্য জাফর আলম বলেন, আহমদ হাসান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক পরিচালিত এই হাসপাতালটি বিনামূল্যে এখানকার বিপন্ন রোগিদের যথাযথ সেবা নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস। কারণ হাসপাতালটির যাত্রা শুরু হয়েছে উদ্যোক্তা ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরীর হাত ধরে।
আহমদ হাসান মেমোরিয়াল ট্রাস্ট এর সাধারন সম্পাদক ও হাসপাতালটির উদ্যোক্তা ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী জানান- এই ট্রাস্ট আর্ত মানবতার সেবায় নিয়োজিত থেকে ২০১২ সাল থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ যেমন গরীব, অসহায়, দুঃস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ প্রদান, বিভিন্ন ফলজ চারা বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ দারিদ্র্য বিমোচনে বিভিন্ন আর্থিক সহযোগিতা ও নানামুখী সমাজসেবামূলক কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় ৫ শতাংশ জায়গায় ‘আহমদ হাসান মেমোরিয়াল হাসপাতাল’ নামে অলাভজনক প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

শেয়ার করুন