১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

আহমদ শফীর মাধ্যমেই কওমী মাদরাসার স্বীকৃতি দিবেন প্রধানমন্ত্রী

Sheikh Hasina 1প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদরাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি আহমদ শফীর মাধ্যমে বাস্তবায়ন করতে চান। সে জন্য সকল আলেম-ওলামাকে আহমদ শফীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার গণভবনে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)’র সভাপতি ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আহমদ শফীর চিঠি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার পর এমন মনোভাব প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যায় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের প্রতিনিধি দল শাহ আহমদ শফীর চিঠি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ৯ সদস্যের এই প্রতিনিধি দল বেফাক সহ-সভাপতি আশরাফ আলীর নেতৃত্বে সন্ধ্যা ৬টা থেকে ৮ টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

বৈঠকের শুরুতেই আহমদ শফী পুত্র হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা আনাস মাদানী প্রধানমন্ত্রীকে চিঠিটি পড়ে শোনান।

প্রধানমন্ত্রী মনযোগের সঙ্গে চিঠি শোনার পর বলেন, কওমি সনদের স্বীকৃতি বিষয়ে সবার মুরব্বি অভিভাবক শাহ আহমদ শফীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। বেফাক ও আল্লামা আহমদ শফীর চিন্তার বাইরের আলেমদেরও এ ঐক্য প্রক্রিয়ায় যোগদানের জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নূরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুনির আহমদ ও মাওলানা মঞ্জুরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।