মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

অনলাইন থেকে তথ্য চুরি করে নিজেকে উদ্ভাবক হিসেবে জাহির!

আলোচিত রামুর সেই খাটো লোকের উচ্চতা ৪৩ ইঞ্চি

শেয়ার করুন

এমরান ফারুক অনিক : কক্সবাজারে দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলীর খবর পুরাতন হওয়ার আগেই পাওয়া গেলো এবার খাটো লোক জাকের হোছনের সংবাদ। এই খাটো লোকের উচ্চতা নিয়ে কক্সবাজার থেকে প্রকাশিত ২১টি পত্রিকার প্রায় সব পত্রিকায় এক এক ধরণের সংবাদ পাওয়া দেখা যাচ্ছে। একটি পত্রিকায় তো নিজেদের প্রতিনিধিকেও সেই খাটো লোকের উদ্ভাবক হিসেবে নামও প্রকাশ করে দিলেন। অথচ এই খাটো লোকের সংবাদ আজকের কক্সবাজার পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাফিজুল ইসলাম চৌধুরীর ক্রেডিট নামে কক্সবাজার সময় ডট কমসহ বিভিন্ন অনলাইনে প্রকাশ হয়েছে পত্রিকায় প্রকাশের একদিন আগে। সরেজমিন সুক্ষ্মভাবে মাপ করার মাধ্যমে দেশের অন্যতম খাটো লোক জাকের হোছনের উচ্চতা প্রায় ৪৩ ইঞ্চি, অর্থাৎ ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু ৪৫ বছরের জাকের হোছন এক পত্রিকায় হয়ে গেলেন ২ ফুট ১১ ইঞ্চি, অন্য কয়েকটি পত্রিকায় ৩ ফুট। কারো কৃতিত্ব চুরি করে অথবা নিজেকে তাঁর উদ্ভাবক হিসেবে জাহির করে নিজেকেই ছোট করার মতো হয়ে যায়। জনৈক ব্যক্তি যদি উদ্ভাবক হয়েই থাকেন, তাহলে সব পত্রিকায় একই ধরণের বক্তব্য পাওয়াটা কেমন জানি তথ্য চুরি করে নিজেকে উদ্ভাবকের পরিচয় দেয়াটা প্রমাণ করে অন্য কিছু! উল্লেখ্য, রামুর গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদ পাড়ায় অন্যতম খাটো ব্যক্তি জাকের হোছন ও হাজেরা দম্পতির সংসার। ৩ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ৪৫ বছরের জাকের হোসেনের সাথে ২০ বছরেরও অধিকার সংসার করছে ২৯ বছর বয়সি হাজেরা, তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। কিন্তু তাদের শুধুই আক্ষেপ, সাংসারিক জীবনে সন্তানের দেখা না পাওয়া। খাটো জাকের হোছন একই গ্রামের মৃত বাঁচা মিয়া ও ছেমন খাতুন দম্পতির ৪ ছেলে-মেয়ের দ্বিতীয় সন্তান। এদিকে, জেনে রাখা ভাল- বিশ্বের সবচেয়ে খাটো মানুষ ছিলেন ‘চন্দ্র বাহাদুর ডাংগি’ নামের একজন নেপালি নাগরিক। তার উচ্চতা ছিল ১ ফুট ৯ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠে। মারা যাওয়ার সময় তার বয়স ছিল ৭৫ বছর।

শেয়ার করুন