১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

আলোকিত সমাজ ও দেশ গড়তে সুশিক্ষা অর্জন করতে হবেঃ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি, তরুন শিল্পপতি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আশরাফ আলী চৌধুরীর দৌহিত্র তারুণ্যের অহংকার মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা নুরুল আবছার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক ও উপজেলা শ্রেষ্ট শিক্ষক মাষ্টার সমশুল আলম। বিদায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ শিক্ষাবীদ আলহাজ¦ অলি উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক একরামুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম অভিভাবক সদস্য ও ওয়েল ফুড এর লোহাগাড়া শাখার স্বত্বাধীকারী মোহাম্মদ কামাল উদ্দিন, অভিভাবক সদস্য ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাক আহমদ সওদাগর, মোহাম্মদ আছাদুল ইসলাম, সরওয়ার আক্তার, সাংবাদিক রায়হান সিকদার। বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার মোহাম্মদ হারুনের সঞ্চালনায় অনুষ্টিত বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আজিজ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এটিএম আকতার হোসেন চৌধুরী, মাষ্টার মোহাম্মদ হাছান, শিক্ষক মোহাম্মদ মামুনুর রশিদসহ বিদ্যালয়ের সকল শিক্ষকাশিক্ষিকাবৃন্দ। অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক নুরুল আবছার বলেছেন, আলোকিত সমাজ ও দেশ গঠনে সুশিক্ষা অর্জন করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।