মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

আ’লীগ নেতা প্রশান্ত ভূষন বড়ুয়ার মায়ের সুস্থতা কামনা

শেয়ার করুন

আভাষ শর্মা বিশুঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রশান্ত ভূষন বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য সুপ্ত ভূষন বড়ুয়া ও বিশিষ্ট ব্যবসায়ি সুদীপ্ত ভূষন বড়ুয়া’র মা সবিতা বড়ুয়া গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কমনা করেছেন, পরিবারের সদস্যরা। তাঁকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত সবিতা বড়ুয়াকে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিভিন্ন উন্নত হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়। সম্প্রতি সবিতা বড়ুয়ার শারীরিক অবস্থা আবারো অবনতি হলে নভেম্বরের প্রথম সপ্তাহে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়।

সবিতা বড়ুয়ার বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক প্রশান্ত ভূষন বড়ুয়া ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মায়ের সাথে রয়েছেন। তিনি জানান, শুক্রবার (১৭ নভেম্বর) তাঁর মায়ের অস্ত্রোপচার করা হয়েছে। ওই হাসপাতালে চিকিৎসক টীমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তাঁর মা সবিতা বড়ুয়া।

সবিতা বড়ুয়া রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক প্রয়াত বিধু ভূষন বড়ুয়ার সহধর্মিনী। বড় ছেলে প্রশান্ত ভূষন বড়ুয়া তাঁর মায়ের সুস্থতার জন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেছেন।

 

শেয়ার করুন