মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

আ`লীগ নেতা আমিন`র পক্ষে লোহাগাড়ায় ক্ষতিগ্রস্ত ২পরিবারের মাঝে আর্থিক সহায়তা

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালীবাড়ীর পুর্ব পার্শ্বে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টায় রাজবাড়ীতে অগ্নিকান্ডে ২বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো ওই এলাকার মৃত চন্দন দাশের স্ত্রী নমিতা দাশ(৫২) ও মৃত নলিনী রঞ্জন দাশের পুত্র কাঞ্চন দাশ(৪৮)

১৬ জানুয়ারী বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের পক্ষ থেকে নগদ ১০হাজার টাকা ও শীতবস্ত্র প্রদান করেন করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের স্নেহধন্য, বড়হাতিয়ার কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মিরান হোসেন মিজান।
তিনি ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেন।
আগামীতেও সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন তিনি।

এসময় উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন,লোহাগাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সম্পাদক, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃরিটন দাশ, আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মৃণাল কান্তি মিলন মেম্বার,ইউপি সদস্য মাস্টার জাহাঙ্গীর আলম,মহিলা মেম্বার রেহেনা আকতার, লোহাগাড়া জন্মাষ্টমী পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলাশ দাশ।

শেয়ার করুন