১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

আলীকদমে ৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে দেশীয় তৈরি এলজি উদ্ধার, আটক ৩

পার্বত্য বান্দরবানের আলীকদমে দীর্ঘ ৪ ঘন্টা শ্বাসরুদ্ধ অভিযানের পর তিন জনকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। এসময় একটি দেশীয় তৈরি এলজি ও তিনটি এসএমজি সদৃশ্য কাঠের তৈরি ডামি বন্দুক উদ্ধার করা হয়। আলীকদম থানচি সড়কের আলোঝিরি চন্দ্রমনি কারবারী পাড়া এলাকায় আলীকদম থানার অফিসার্স ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ও এস আই খাইরুল ওয়ারা রবিন এর নের্তৃত্বে রবিবার ভোর চারটা পনের মিনিটে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন, চন্দ্রমনি কারবারী পাড়ার বাশিয়া ত্রিপুরার ছেলে কেতং ত্রিপুরা (৪১), থিংকু পাড়া এলাকার চারগেয় ত্রিপুরার ছেলে ক্যমং ত্রিপুরা (৪৮) ও প্রভাত পাড়া এলাকার চন্দ্রহা ত্রিপুরার ছেলে ছবিরাম ত্রিপুরা (২৫)।
আলীকদম থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানটি পরিচালনা করি। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধিন আছে। মামলা রেকর্ড করার কাজ শেষ হলেই তাদেরকে আদালতে সোফর্দ করা হবে।
উল্লেখ্য যে, বিগত কয়েক বছর যাবত আলীকদম-থানচি সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা নৃসংশ খুন, ধর্ষন ও অপহরণের মত জঘন্য ঘটনা ঘটে আসছে। সম্প্রতি আলীকদমে ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যাকান্ডে ত্রিপুরা সন্ত্রাসীদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।