মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের দোয়া-খায়ের অনুষ্টান অনুষ্টিত

শেয়ার করুন

school-pic-3-27-10-16
সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থীদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় খতমে কোরআনের মধ্যদিয়ে আলী আছিয়া উচ্চ বিদ্যালয় চত্ত্বরে জেএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়ার অনুষ্ঠানে পরীক্ষার্থীদের বিভিন্ন উপদেশ দিয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ।
আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরীর মুসা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন হোয়াইক্যং প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলমগীর চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও স্কুল পরিচালনা কমিটির অভিবাক সদস্য এনামুল হক,স্কুল পরিচালনা কমিটির সদস্য আইয়ুব খান, সহকারী প্রধান শিক্ষক মনিশংকর নাথ, খোকন বড়ুয়া টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক রাশেদ,প্রাক্তন ছাত্র হাশেমুর রেজা,নবম শ্রেনীর ছাত্র ফাহিম, সৈয়দ নুর , রেশমা প্রমুখ । জেএসসি পরীক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সিনিয়র শিক্ষক ওহ্লাঅং। ছাত্রীদের জন্য দোয়া কামনা করে মোনজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন মোস্তফা কমাল চৌধুরী মুসা ।উক্ত অনুষ্টান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশিষ কুমার বেদঙ্গ।
উক্ত দোয়া -খায়ের অনুষ্টানে অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, সমাজকর্মী, সংবাদকর্মী ছাত্র-ছাত্রী সহ অসংখ্য অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন