৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

আরসার শীর্ষ কমান্ডার জুবায়ের অস্ত্র সহ আটক

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সেটের চার্জার সহ আরসা’র শীর্ষ কমান্ডার হাফেজ জুবায়েরকে আটক করেছে এপিবিএন।
গতকাল বুধবার ভোর রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ আমির জাফর।
আটক হাফেজ জুবায়ের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর শীর্ষ কমান্ডার এবং ওই ক্যাম্পের ওমর মিয়ার ছেলে। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক ৪ টি মামলা রয়েছে।
আমির জাফর বলেন, ভোর রাতে উখিয়া উপজেলার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দ্যেশে জড়ো হয়েছে খবরে এপিবিএন এর একটি দল বিশেষ অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিত টের পেয়ে দুষ্কৃতিকারিরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে দুষ্কৃতকারিরা পালিয়ে যাওয়ার সময় হাফেজ জুরায়েরকে আটক করতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪ টি দেশিয় তৈরী বন্দুক, ৩২ রাউন্ড গুলি, ১ টি গুলির খালি খোসা ও ১ টি ওয়াকিটকি সেটের চার্জার। “
এডিআইজি বলেন, এব্যাপারে অস্ত্র ও সরকারি কাজে বাঁধা প্রদান আইনে আরও ২ টি মামলা দায়ের করে আটককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।