২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আরব আমিরাতে বঙ্গবন্ধু বুক ক্লাবের উদ্বোধন, কমিটি গঠন

ইব্রাহীম আজাদ বাবুঃ আরব আমিরাতে বঙ্গবন্ধু বুক ক্লাব এর উদ্ভোধন অনুষ্টিত। আরব আমিরাতে বঙ্গবন্ধু বুক ক্লাবের আহবায়ক ফাহাদ আলী ফাহাদের সভাপতিত্বে সদস্য সচিব মীর খালেদের সঞ্চালনায় উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্টানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি ও আইন-সম্পাদক, প্রশান্ত ভূষণ বড়ুয়া। অনুষ্টানের বক্তব্যদান কালে প্রশান্ত ভূষন বড়ুয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারার জন্য তার এই পদক্ষেপ। সমস্ত বিশ্বে মোট ১০০টি সংগঠন করে পিতা শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রীর হাতে উপহার স্বরূপ এই ১০০ সংগঠন তুলেদিবেন। এবং পরিশেষে সকল কে ২০১৯ সালের জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেন। এবং যার যার পাশ্ববর্তী গরিব দুঃখী, মেহনতী মানুষদের নিজ নিজ সামর্থ্য অনুয়ায়ী সাহায্য করার অনুরোধ জানান। অনুষ্টান শেষে বঙ্গবন্ধু বুক ক্লাবের ২১ জন সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্টানে উপস্থিত সবাইকে একটি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার দেওয়া হয়।
এই সময় কাজী মোহাম্মদ আলী, ইঞ্চিনিয়ার আবু নাছের, ইসমাইল গনি, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, মোহাম্মদ সফিক, সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।