১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আরকান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৯দফা দাবিতে চকরিয়ায় শান্তিপূর্ণ ধমঘট পালন

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহবানে ৯দফা দাবিতে কক্সবাজারের চকরিয়ায় বুধবার শান্তিপুর্ণভাবে ধর্মঘট পালিত হয়েছে। এদিন ভোর ৬ টা থেকে ৩০ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত দাবী বাস্তবায়নের লক্ষ্যে ডাকা বৃহত্তর চট্টগ্রামে ধর্মঘটের আওতায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আজাদের তত্বাবধানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং, বানিয়ারছড়া, চকরিয়া পৌরশহর ও পৌর বাসটার্মিনালসহ বিভিন্ন পয়েন্টে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন হয়েছে।
ধর্মঘট চলাকালে সংগঠনের নেতাকর্মীরা সু-শৃংখলভাবে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে কর্মসুচী পালন করেছে। এসময় শ্রমিক নেতৃবৃন্দরা ৯দফা ন্যায্য দাবী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এদিকে ধর্মঘট চলাকালে উপজেলার ডুলাহাজারা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদেরকে বিকল্প ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্টানে যেতে সুযোগ করে দেন শ্রমিকনেতা কামাল আজাদ। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।