মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

আমিষের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করছে সরকার- কক্সবাজারে প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে চলছে লাল সবুজের স্বপ্নের বাংলাদেশ। ইতোমধ্যে ‘একটি বাড়ি, একটি খামার’ ও ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় দেশে আমিষের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত তিন বছরে সরকারের পাশাপাশি প্রান্তিক খামারীদের প্রচেষ্টায় প্রাণিজ আমিষ ও দুধের উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। এছাড়া দুধ ও মাংস উৎপাদনে আগামীতে মাইলফলক সৃষ্টি হবে। ৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় হোটেল মোটেল জোনের অভিজাত একটি হোটেলের বলরুমে বাংলাদেশ মার্জিলাল ডেইরী, ফ্যাটেনিং ফার্মারস সোসাইটির আয়োজনে এবং রংধনু ডেইরি ফার্মস ও এবিপিএস এর সহায়তায় ‘আধুনিক ডেইরি খামার ব্যবস্থাপনা, সমস্যা ও সম্ভাবনাঃ প্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি এই কর্মশালা খামারীদের সামনে আধুনিক বিজ্ঞানের নতুন দুয়ার খুলে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ মার্জিলাল ডেইরী, ফ্যাটেনিং ফার্মারস সোসাইটির সাধারণ সম্পাদক ও রংধনু ডেইরি ফার্মস এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মোরশেদ আহম্মেদ বাবুর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি রেজাউল করিম, এডিএল এর কনসালটেন্ট মোঃ শফিকুর রহমান (শশী), মহাখালী এল, আর, আই এর ডাঃ মোঃ ফরহাদ হোসেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো গিয়াস উদ্দিন ও বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক বিভাগীয় উপ-পরিচালক ডাঃ মোঃ নূরুল আমীন। কর্মশালায় সারাদেশ থেকে মোট ১৫৩ জন ডেইরি খামারী অংশ নেন। অনুষ্ঠান শেষে তাদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

শেয়ার করুন