মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

আমিরাবাদে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বনিক পাড়া প্রকাশ বাইন্ন্যা পাড়া এলাকায় অগ্নিকান্ডে ৩বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। বিষয়টি স্হানীয় ইউপি সদস্য মাস্টার জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।২৬ মার্চ সন্ধ্যা ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্তের পরিমাণ আনুমানিক ১৫লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের নামগুলো হল যথাক্রমে ওই এলাকার মৃত রাজতন্ত্র ধরের পুত্র
মতি ধর (৯০),গোবিন্দ ধরের পুত্র শিবু ধর (৩৫) ও বাসু ধর(৩৫)।
ক্ষতিগ্রস্ত শিবু ধরের স্ত্রী উমা ধর উক্ত প্রতিবেদককে জানিয়েছেন,প্রতিদিনের ন্যায় পূজা দেওয়ার জন্য সন্ধ্যা বেলায় পূজার আসলে ধুপবাতি জ্বালানোর জন্য তার ছেলে পূজন ধরকে বলে।তাৎক্ষণিক তিনি বাড়ির পার্শ্বে পুকুরে পানি আনতে গেলে উক্ত স্হান হতে চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখার দাউ দাউ জ্বলতে থাকে।মুহুূর্তের মধ্যে অগ্নিকান্ডে ৩পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পৌছলে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের পাশে কেউ সহযোগিতায় এগিয়ে আসেনি। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

শেয়ার করুন