১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

আমিরাবাদ হাজারবিঘা এন ইসলাম মাষ্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান আমিরাবাদ হাজারবিঘা নুরুল ইসলাম মাষ্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মেধাবী ও গরীব শিক্ষার্থীদেরকে ইউনিফর্ম প্রদান ও বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্টান ২৬মার্চ দুপুর আনুমানিক ১টায় বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) , এম এইচ নুরুল ইসলাম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি,হাজারবিঘা নুরুল ইসলাম মাষ্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুব সমাজের অহংকার রফিকুল ইসলাম চৌধুরী। অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন সময়ের প্রয়াস পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক রায়হান সিকদার।বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মাষ্টার পার্থ সারথী দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জমিরুল ইসলাম চৌধুরী। অনুষ্টান বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা উপস্হিত ছিলেন।অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্যে আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী বলেন,সুশিক্ষায় জাতির মেরুদন্ড।একটি জাতি সুশিক্ষা অর্জন ছাড়া উন্নতির শিখরণে আরোহণ করতে পারেনা। শিক্ষার্থীরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে আগামীতে অবদান রাখবে।অনুষ্টান শেষে মেধাবী, গরীব শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম প্রদান ও কৃতি শিক্ষার্থীদর মাঝে পুরুষ্কার তুলে দেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।