মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

আমিরাবাদ এম এইচ নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস-১৭ পালিত

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান এম এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস-১৭ উদযাপন উপলক্ষে ২৬মার্চ সকাল সাড়ে ১১টায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি,আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী।বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মাষ্টার আবদুস সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জমিরুল ইসলাম চৌধুরী,সাংবাদিক রায়হান সিকদার।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মানিক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্যে রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মিসেস নিলীমা আচার্য্য,মাষ্টার মোহাম্মদ এহেছান।অনুষ্টানে বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ মোনায়েম চৌধুরী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা উপস্হিত ছিলেন।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা সোনার বাংলাদেশ পেতাম না।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীনতা লাভ করেছেন বলেও তিনি জানান।তিনি জাতীয় চার নেতা ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্বরণ করেন।

শেয়ার করুন