১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্টিত

বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ২০ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৫টায় রাজঘাটাস্হ রাজমহল কমিউনিটি চত্বরে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে।আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, এক সময়ের তুখড় ছাত্রনেতা এইচ এম গণি সম্রাট।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন জহির, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম আবদুল জব্বার,দক্ষিণ জেলা যু্বলীগের প্রভাবশালী সদস্য সাবেক ছাত্রনেতা নুরুল আলম জিকু,যুগ্ন আহবায়ক, যুব সমাজের অহংকার ও আমিরাবাদের সুখছড়ি এলাকার কৃতি সন্তান আবদুল হান্নান মোহাম্মদ ফারুক।সভায় বক্তব্যে রাখেন উপজেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান।উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ আবদুল রহিম ও ছাত্রলীগ নেতা আকতার বাঙ্গালীর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা যুবলীগ নেতা ও তারুণ্যের অহংকার মোহাম্মদ সাইফুল হাকিম,যুবলীগ নেতা মোহাম্মদ জয়নুল আবেদীন,উপজেলা যুবলীগ নেতা ও কলাউজান ইউপি সদস্য সালাহ উদ্দিন সিকদার,আওয়ামীলীগ নেতা জমিরুল ইসলাম চৌধুরী,উপজেলা যু্বলীগ নেতা আবু হুরাইরা জুয়েল,মোহাম্মদ সরওয়ার কামাল,মোহাম্মদ জাফর আলম,আওয়ামীলীগ নেতা সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী, আবদুল গফুর,উপজেলা ছাত্রলীগ সদস্য মুজিবুল হক টিটু,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন,যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল,যুবলীগ নেতা মানিক চৌধুরী,যুবলীগ নেতা হারুন, সাদেক হোসেন,ফেরদৌস,ইউনিয়ন যুবলীগ নেতা কাইছার উদ্দিন আরিফ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গণি সম্রাট বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। বাংলাদেশ আর পিছিয়ে নাই বলেও তিনি জানান।উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন জহির বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি শক্তিশালী ও পরিচ্ছন্ন সংগঠন।
মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাউকে যুবলীগে স্হান দেওয়া হবেনা।উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মোহাম্মদ ফারুক বলেন,ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের ত্যাগী নেতাদের মুল্যায়ন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।