২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১ ফাল্গুন, ১৪৩২ | ৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত 

আমার বিয়ের সম্পূর্ণ খরচ অসহায়দের বিলিয়ে দেব- ইউটিউবার মাহসান স্বপ্ন

বিনোদন ডেস্কঃ

করোনা মহামারীতে ১ মে শুক্রবার সকালে বিয়ে করে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে জনপ্রিয় ইউটিউবার মাহসান স্বপ্ন। বিয়ের পর তার দেওয়া ফেইজবুক স্ট্যাটাস নিম্নে তুলে ধরা হলো-

“আলহামদুলিল্লাহ , পবিত্র রমজান মাসে আজ শুক্রবারে সকাল 10 ঘটিকায় চার বছরের প্রেমের পর আমি এবং তৌহিদা অনয় বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছি।

আমাদের বিয়ে করার প্ল্যান ছিল গত মাসের শেষে , কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা এতদিন সে কাজটি সম্পন্ন করিনি।

কিন্তু আমরা সম্প্রতি সিদ্ধান্ত নিলাম , দেশের এই দুর্যোগময় অবস্থায় নিজেদের নিয়োজিত করব। তাই বিয়ের অনুষ্ঠানে যে খরচ হত সেই খরচে সিংহভাগ দেশের গরীব এবং অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিলিয়ে দিব। এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠন , যারা এই মুহূর্তে দেশের জন্য কাজ করছেন , তাদের ডোনেট করব।

তাই আজ সকালে , সামাজিক দূরত্ব বজায় রেখে , প্রশাসনের অনুমতি সাপেক্ষে , ঝাকঝমক বর্জন করে অতি কম সংখ্যক মানুষ নিয়ে , মহান আল্লাহ তাআলার নামে বিয়ের কাজটি সম্পন্ন করেছি। এবং বিয়ের আগে ও পরে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি এবং করব ইনশাল্লাহ।

এই লকডাউন অবস্থায় বিয়ে করে নিজেদের সার্থক মনে করছি। কারণ আমরা দেশের মানুষের আছি। আপনারাও থাকুন।

সবাই আমাদের জন্য দোয়া করুন।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।