৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আমাদের প্রত্যাশিত নির্বাচন হয়েছে : আওয়ামী লীগ

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, গোটা জাতি আজ আনন্দিত। আমাদের প্রত্যাশিত নির্বাচন হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রোববার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় ১৩ জন মারা গেছে। এদের ১১ জনই আওয়ামী লীগের কর্মী। আর ২ জন আনসার সদস্য।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র ৪০ হাজারের বেশি। শুধু ১৬টিতে ভোট স্থগিত রাখা হয়েছে।

যারা মারা গেছে তাদের ব্যাপারে আপনারা কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রামেই দলের নেতাকর্মীরা মারা গেলে শেখ হাসিনা তাদের পাশে দাঁড়ান সহযোগিতা করেন। এবার যারা মারা গেছেন তাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।

বিজয় মিছিল করবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বিজয় এখনও সুনিশ্চিত হয়নি। বিজয় সুনিশ্চিত হলেই আমার বিজয় মিছিল করবো।

তাকে আরও প্রশ্ন করা হয় ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার ৪৭ বছরেও এমন নির্বাচন হয়নি! এ প্রসঙ্গে আপনারা কী বলেন, জবাবে তিনি বলেন, ‘ড. কামাল ঠিক-ই বলেছেন। স্বাধীনতার ৪৭ বছরেও এমন সুষ্ঠু নির্বাচন হয়নি।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।