৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কক্সবাজার জেলা শাখা গঠিত


শাহজাহান সাজুকে সভাপতি ও কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর কক্সবাজার জেলা শাখার ৫১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

এছাড়া রেজাউল করিম সেলিম, কায়সারুল ইসলাম ও শারমিন সুলতানা রুহিকে সহ-সভাপতি, হেলাল মোরশেদ সোহাগ, এম. কে. মো. মিরাজ ও মো. মোরশেদুল আলমকে যুগ্ম সম্পাদক এবং শাহীনুল আলম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন মঙ্গলবার এই কমিটি অনুমোদন করেন।

শান্তিনগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি অনুমোদনের সময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী সাইফুদ্দীন, জোবায়দা হক অজন্তা, মাহবুবুর রহমান শিবলী, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রোহেল, সহ-সভাপতি ওমর ফারুক সাগর, যুগ্ম সম্পাদক আল আমিন মৃদুল, কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক আহমাদ রাসেল, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত সৈকত ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর সরকার উপস্থিত ছিলেন।

সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত ওসমান সারোয়ার চৌধুরীর মেয়ে নাজনীন সরোয়ার কাবেরীকে এই শাখার প্রধান পৃষ্ঠপোষক এবং ঝিংলংঝা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, জিয়াউল করিম মো. তারেক, কাজী মোর্শেদ আলম বাবু, আতাহার ইকবাল নিজাম উদ্দিন খাঁন, আমান উল্লাহ আমান, সৈয়দ হোসেন, শরাফত উল্লাহ বাবুল শিকদার ও হুমায়ুন কবির চৌধুরী হিমুকে উপদেষ্টা মনোনীত করা হয়।

মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধের পক্ষের কক্সবাজারে অবস্থানরত সকল জনগোষ্ঠীর ভবিষ্যত প্রজন্মের মাঝে দেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচার ও সরকারের গৃহীত নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জল করতে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এই কমিটি কাজ করবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্বাস করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।