২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি : সাঈদীর ছেলে


মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড আপিল বিভাগে বহাল রাখার ঘটনায় ন্যায়বিচার পাননি বলে মন্তব্য করেছেন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী। আজ সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যর বেঞ্চ রিভিউ খারিজের রায় দেওয়ার পর আদালত প্রাঙ্গণে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। এর আগে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল খারিজ করে দিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।

মাসুদ বিন সাঈদী বলেন, ‘আপিল বিভাগের রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির জন্য যেসব প্রমাণ-দলিল দাখিল করেছি, তাতে তাঁর একদিনের দণ্ডও হওয়ার কথা নয়। তারপরও সর্বোচ্চ আদালতের রায় আমাদের মানতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে। ‘ তিনি জানান, চার দিন আগে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাঁর বাবার সঙ্গে দেখা করেছেন। তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন। তিনিও তাঁর মুক্তি আশা করেছিলেন।

সকাল সোয়া ৯টার দিকে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন দিয়ে শুনানি শুরু হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যর বেঞ্চ শুনানি শোনেন। সকাল সোয়া ৯টার দিকে রাষ্ট্রপক্ষ বক্তব্য উপস্থাপন করে। এর আগে গতকাল রবিবার শুনানি অসমাপ্ত থাকায় আজ সোমবার পুনরায় শুনানির জন্য দিন ধার্য করা হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদী আবেদন করেছেন সাজা থেকে খালাস চেয়ে। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ আবেদন করেছে সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে। শুনানিতে আজ রাষ্ট্রপক্ষে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাঈদীর পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন খন্দকার মাহবুব হোসেন। তাঁর সঙ্গে আছেন এস এম শাহজাহান ও তানভীর আল আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।