মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

আব্দুল মালেক মানিকের মাতার মৃত্যুতে উখিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের শোক

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি: উখিয়া উপজেলা বিএনপি দফতর সম্পাদক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক মানিকের শ্রদ্ধেয় মাতা মরিয়ম বেগম মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহে……. রাজেউন)। আজ শনিবার (২৫মে) বিকাল ৫টা ১০মিনিটের সময় উখিয়া ঘিলাতলীস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
এদিকে মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ, সিঃসহ-সভাপতি সাইফুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আজফার সাবিত চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরফাত হোসেন চৌধুরী, সদস্য সচিব রিদুয়ানুর রহমান সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল রবিবার (২৬মে) সকাল ১১টায় উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন