১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

আবেগ; মো. আলী আশরাফ মোল্লা

আবেগের সাথে বাস্তবের সমন্বয় নেই

আবেগের সঙ্গে বর্তমানের মিল নেই
আবেগের সাথে চলার কোন ছন্দ নেই
আবেগের সঙ্গে কোন কিছুরই যেন তুলনা নেই!

আবেগ বড় অদ্ভুত একটি বিষয়
কখনো হাসায় কখনো কাঁদায়
কখনো সুখের সাগরে ভাসায়
কখনো দুঃখের সাথে ঢেউ খেলে।

আবেগের বশবতী হয়ে কেউ সম্মান খোয়াই
আবেগের বশবতী হয়ে কেউবা সংসার হারায়
আবেগে পরে ভুল পথে কেউবা সবস্ব হারায়
কেউবা আবার নিঃস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়ায়।

আবেগ ভালো তবে অবশ্যই বেশী নয়
তাহলেই অনেক ভুল ভ্রান্তি থেকে রক্ষা হয়
আবেগে পড়ে ভুল পথে ভুল কাজ করে
নিজের আত্নীয় স্বজনের সম্মান হানী করে।

ইদানীং ছেলেমেয়েদের এমন আবেগ দেখা যায়
অপ্রাপ্ত বয়সেই প্রেমের সম্পর্কে জড়ায়ে যায়
ছেলেমেয়ে উভয়েই মিষ্টি কথা বলে কেউ ফাদেঁ পড়ে
প্রায়শই অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়ে।

নিজের আবেগকে অবশ্যই নিয়ন্ত্রিত রাখতে হবে
তবেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে যাওয়া যাবে
অন্যথায় কত শত ভুল নিজের অজ্ঞাতেই
তোমার জন্য ভয়াবহ বিপদ বয়ে নিয়ে আসতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।