৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আবারো মিরাজ, চাপে ইংল্যান্ড

165447_156দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি ইংল্যন্ডের। তিন ওভারেই দুই উইকেট হারিয়ে বসে তারা। প্রথম উইকেটটি মেহেদি হাসান মিরাজ শিকার করেন। পরেরটি তাইজুল ইসলাম।

লম্বা বিরতির পর আবারো মিরাজ। এবার সাজঘরে ফেরালেন জনি বেয়ারস্টোকে।

৩ উইকেট হারিয়ে চাপে আছে ইংল্যান্ড।

এর আগে গতকাল মিরাজের ঝুলিতে ছিল আরো দুটি উইকেট। এ নিয়ে ৪টি উইকেট শিকার করলেন অনুর্ধ্ব-১৯ এর এই অধিনায়ক।

দিনের দ্বিতীয় ওভারে মিরাজের পর ইংলিশ শিবিরে আঘাত হানেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। মঈনের জায়গায় আসা বেন স্টোকসকে তালুবন্দি করেন মুমিনুল হক।

ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১১৪ রান।

আজ শনিবার নির্ধারিত সময়ের অাধা ঘণ্টা আগে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। বৃষ্টির কারণে কাল নির্ধারিত সময়ের আগে খেলা শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রথম দিনের করা ৫২ রান নিয়ে সকালে মাঠে নেমেছিলেন মঈন আলি ও জো রুট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।