২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আবারো আ.লীগে নতুন নেতৃত্ব খোঁজার তাগিদ শেখ হাসিনার

আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণের দিনটিতে আবারও দলের নতুন নেতৃত্ব বেছে নেয়ার তাগিদ দিয়েছেন সভাপতি শেখ হাসিনা। ৩৬ বছর আগের এই দিন দেশে ফেরার দিনটিতে নেতা-কর্মীরা শুভেচ্ছা বিনিময়ে গেলে শেখ হাসিনা এই তাগিদ দেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিন শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন বিদেশে। ছয় বছর পর ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন। এই দিনটিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ।


সকালে দলের শীর্ষ নেতারা শেখ হাসিনার কাছে যান শুভেচ্ছা বিনিময়ে। এ সময় তিনি বঙ্গবন্ধু হত্যার আগের ও পরের নানা স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে ছয় বছরের ব্যক্তিগত দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন। বলেন, তিনি তিন যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্যেও দল চালাচ্ছেন। কিন্তু এখন নতুন কাউকে বেছে নেয়ার সময় এসেছে।
গত অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই তিনি নতুন কাউকে সভাপতি হিসেবে বেছে দিতে দলীয় নেতা-কর্মীদের তাগিদ দেন শেখ হাসিনা। সম্মেলন অধিবেশনে নেতৃত্ব নির্বাচনে ভোটাভুটির আগেও তিনি একই আহ্বান জানান। তবে কাউন্সিলররা তার সেই বক্তব্য মেনে নেননি। একমাত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে শেখ হাসিনার নামই প্রস্তাব করা হয়। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা।


জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হওয়ার পরও একাধিকবার শেখ হাসিনা তার নেতৃত্ব থেকে সরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা বলেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েও তিনি একই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘নতুন নেতৃত্ব খোঁজা দরকার। জীবন-মৃত্যু আমি পরোয়া করি না। মৃত্যুকে আমি সামনে থেকে দেখেছি। আমি ভয় পাইনি।’
তবে শেখ হাসিনা ছাড়তে চাইলেও আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাকে ছাড়তে চাইছেন না। তিনি নতুন নেতৃত্ব বেছে নেয়ার কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সবাই, ‘না’, ‘না’ বলে ওঠেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।