২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

আবার মুখ থুবড়ে পড়ল পাকিস্তান এয়ারফোর্সের বিমান

আবার ভেঙে পড়ল পাকিস্তান এয়ারফোর্সের একটি এয়ারক্রাফট। আজ মঙ্গলবার সকালে পঞ্জাব প্রদেশের ঝাং-এর আথারা হাজারি এলাকায় ভেঙে পড়ে এই বিমানটি। এটি পাকিস্তান এয়ারফোর্সের মাইরেজ জেট ছিল বলে জানা গিয়েছে। নিরাদে বেরিয়ে এসেছে পাইলট। তবে এই জেট ভেঙে পড়ার কারণ এখনও স্পষ্ট নয়।

গত ১৮ মাসে একাধিক বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে পাকিস্তানে। গত নভেম্বরে পাক এয়ারফোর্সের বিমান দুর্ঘটনায় এক মহিলা পাইলটের মৃত্যু হয়। গত ১৫ এপ্রিল পাকিস্তানের ঝিলমের কাছে হারার গ্রামে আরও একটি দুর্ঘটনা হয়। মঙ্গলা এয়ারবেস থেকে ওড়ে এয়ারক্রাফটটি। ট্রেনিং এক্সারসাইজের সময় ভেঙে পড়ে সেই বিমান। এছাড়া গত বছরের অক্টোবর মাসে করাচির মোশারফ কলোনিতে ভেঙে পড়ে মাইরেজ জেট।

এরপর ২০১৬-র ২৪ সেপ্টেম্বর এয়ারক্রাফট ভেঙে শহিদ হন পাকিস্তান এয়ারফোর্সের পাইলট আমির শাজাদ। জামরুদের কাছে খাইবার পাসে ঢোকার মুখে ভেঙে পড়ে F-7 এয়ারক্রাফট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।