২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

আফগানিস্তানে আবার যুদ্ধ ঘোষণা করল তালেবান

গতকাল শুক্রবার আফগানিস্তানে আবারও ‘স্প্রিং অফেনসিভ’ (বসন্তের যুদ্ধ) ঘোষণা করেছে তালেবান জঙ্গিরা ৷ এই যুদ্ধে আফগান সেনাবাহিনী ও ন্যাটো সৈন্যদের উপর ভয়ানক হামলা চালানো হবে বলে ঘোষণা করেছে তালেবান৷ জঙ্গিগোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন মনসৌরি’৷ ২০১৬ সালে মার্কিন ড্রোন হানায় মৃত তালেবান জঙ্গি নেতা মনসৌরির নাম এই অভিযানের নামকরণ হয়েছে বলে জানিয়েছে তারা৷

জঙ্গিগোষ্ঠীটি জানিয়েছে, এই অপারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তানে থাকা ন্যাটো ও বিদেশি সৈন্যদের উপর হামলা চালানো৷ তাদের সামরিক ও কৌশলগত ভাবে বিপর্যস্ত করা৷ এবং এর জন্য গেরিলা যুদ্ধও চালানো হবে৷ শেষ বিদেশি সৈন্য থাকা পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছে তালেবান৷

আত্মঘাতী হামলা চালিয়ে শত্রুদের উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে তারা৷ আফগান সেনাবাহিনী ও পুলিশের মধ্যে লুকিয়ে থাকা তালেবান জঙ্গিরা প্রয়োজনে এমন হামলা চালাবে বলেও জানিয়েছে ওই জঙ্গিগোষ্ঠী৷

উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার পর থেকেই আফগান নিরাপত্তারক্ষীদের মধ্যে অনেকেই তালিবানকে গোপনে সমর্থন জানিয়েছে৷ সেনাঘাঁটি ও পুলিশের উপর আত্মঘাতী হামলা চালানোর পিছনেও রয়েছে ওই সমর্থকরা৷

প্রসঙ্গত, চলতি মাসেই আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল তালেবান৷ ওই হামলায় মৃত্যু হয় ১৫০ আফগান সৈন্যের৷ হামলার সময় ওই সেনাঘাঁটিতে ছিলেন বেশ কয়েকজন ন্যাটো উপদেষ্টা৷ জঙ্গিদের বিরুদ্ধে আফগান সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজে তাদের নিযুক্ত করা হয়েছিল৷ এই মুহূর্তে আফগানিস্তান তালেবান ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছে প্রায় ৮,৪০০ মার্কিন সৈন্য ও ৫০০০ ন্যাটো সৈন্য৷

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।