মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আফ্রিদি

শেয়ার করুন

টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন আগেই। টি-টোয়েন্টিতেও অবসর নিচ্ছেন; এই গুঞ্জন উঠেছিল। তবে এবার আর গুঞ্জন নয়; তা রূপ নিয়েছে বাস্তবে। টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় বলে দিলেন শহিদ খান আফ্রিদি। আর তাতে ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ইতি টানলেন পাকিস্তানের বুমবুম খ্যাত এই ক্রিকেটার।

২০১০ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আফ্রিদি। পাঁচ বছরের ব্যবধানে অর্থাৎ ২০১৫ সালের বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। গত বছর পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন।

কিন্তু ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান। সঙ্গে যোগ হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার। পাকিস্তান আসর থেকে ছিটকে যায় দ্রুতই। পরবর্তীতে টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান এই অলরাউন্ডার। এবার তো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিলেন।

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি খেলে ১৪০৫ রান করেছেন আফ্রিদি; বল হাতে নিয়েছেন ৯৭ উইকেট। ৩৯৮টি ওয়ানডে খেলে নামের পাশে যোগ করেছেন ৮০৬৪ রান। সর্বোচ্চ রানের ইনিংস ১২৪। একদিনের ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৩৯৫টি। ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন আফ্রিদি। রান করেছেন ১১৭৬। সর্বোচ্চ স্কোর ১৫৬। উইকেট দখলে নিয়েছেন ৪৮টি।

শেয়ার করুন