২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

আনন্দ-উল্লাসে মেতে উঠেছে মরিচ্যা “জে.এস.আর. স্টুডেন্ট গ্রুপ”

 


উৎসব পূর্ণ পরিবেশে ও আনন্দের সাথে অনুষ্ঠিত হয়েছে উখিয়া থানার হলদিয়া ইউনিয়নের আওতাধীন অন্যতম উন্নয়ন ও শিক্ষামূলক সংগঠন মরিচ্যা জে.এস.আর. স্টুডেন্ট গ্রুপের আনন্দ ভোজন ও মিলনমেলা। ৭ই এপ্রিল শুক্রবার দিনব্যাপী আনন্দ ভ্রমন এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মরিচ্যা থেকে শুরু হয়ে যথাক্রমে রামু সেনা নিবাস, রামু বোটানিক্যাল গার্ডেন, হিমছড়ি, ইনানী তে শেষ হয় এই আনন্দ ভ্রমণ। পরে র্যাফেল ড্র এবং ফুটবল খেলাও সম্পন্ন হয়।

হলদিয়ার কৃতি সন্তান জসিম উদ্দিনের প্রচেষ্টায় গড়ে ওঠা জে.এস.আর. স্টুডেন্ট গ্রুপের আনন্দ ভ্রমণে আনন্দ-উল্লাসে মেতে উঠেন উক্ত সংগঠনের সকল সদস্য বৃন্দ এবং অতিথিরা। নৈতিকতার সাথে কিভাবে সমাজের উন্নতি এবং অসহায়দের পাশে এগিয়ে যাওয়া যায় এ নিয়ে আলোচনা করেন উক্ত সংগঠনের সদস্যরা। এছাড়া সকল সদস্যরা সবসময় উন্নয়নমূলক কাজে একতাবদ্ধ হয়ে কাজ করার মত প্রকাশ করেন।

উক্ত ভ্রমণে উপস্থিত ছিলেন মরিচ্যা ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ডিরেক্টর শাহেদ স্যার, হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস.এম. লিকসন, সংগঠনের ম্যানেজিং ডিরেক্টর, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।