টেকনাফের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।

সোমবার সকালে আওয়ামী লীগের সাংসদ বদি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিনের আদালতে আত্মসমর্পণ করেন। এসময় সাংসদের পক্ষে জামিনের আবেদন জানান তার আইনজীবী। শুনানি শেষে আদালত আসামির অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।
জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ১৭ ডিসেম্বর নগরীর ডবলমুরিং থানায় সাংসদ বদির বিরুদ্ধে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক-২ আবুল কালাম আজাদ।
মামলার এজাহারে বদির বিরুদ্ধে ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা ১১ পয়সা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ এবং ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।







