৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

‘আত্মঘাতী’ বোমায় পুলিশ-ছাত্রলীগ কর্মীসহ নিহত ৩

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় জঙ্গি আস্তানা সেনাবাহিনীর অভিযান ‘টোয়াইলাইট’র পাশে কয়েক দফা বোমা বিস্ফোরণে আদালত পরিদর্শক এবং ছাত্রলীগ কর্মীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় র‌্যাব-পুলিশ, সাংবাদিকসহ আরও ৪০ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ ২০০ গজ দূরে গোটাটিকর মাদরাসা সংলগ্ন এলাকায় দুই দফা ‘আত্মঘাতী’ বোমা হামলার ঘটনা ঘটে। প্রথম দফায় ফটো সাংবাদিক আজমল আলীসহ ছয়জন আহত হন।

দ্বিতীয় দফা হামলায় র‌্যাব ও পুলিশ কর্মকর্তাসহ আহত হন আরও ৩৪ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

সন্ধ্যায় সেনাবাহিনীর প্রেস ব্রিফিং শেষে বেরিয়ে আসার পথে এ বোমা হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলায় দক্ষিণ সুরমা এলাকার আওয়ামী লীগ নেতা আওলাদ মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী অহিদুল ইসলাম অপু (২৫) এবং পুলিশের আদালত পরিদর্শক (সিএসআই) আবু কয়ছর মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

ঘটনাস্থলে র‌্যাব-পুলিশ যাওয়ার পর আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে পরিদর্শক মনিরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ, নজিম, রাসেল, ওয়াহিদুল, ইসলাম আহমদ পাপ্পু, নুরুল আলম, বিপ্লব, ছাত্রলীগ নেতা ফাহিম, হোসেন, আবদুর রহিম, ফখর উদ্দিন, মামুন, রহিম, মোস্তাক, ফারুক মিয়া, সালাউদ্দিন সিপার, ইমনসহ আরও ৩৪ জন গুরুতর আহত হন। প্রথম দফার হামলায় ছয়জন আহত হন।

জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে এ হামলার ঘটনা ঘটল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বিষয়টি নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।