১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আতিকুল ইসলাম সিআইপিসহ কক্সবাজারের ৭ জন সেরা করদাতা নির্বাচিত

সরকার ঘোষিত জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮ এর বিধান অনুযায়ী ২০১৫-২০১৬ কর বছরে কক্সবাজার ৭ জনসহ সারাদেশে ৩৭০ জন সর্বোচ্চ আয়কর প্রদানকারী ও ১৪৭ জন দীর্ঘ সময় আয়কর প্রদানকারীসহ সর্বমোট ৫১৭ জন করদাতা নির্বাচন করা হয়েছে। কর প্রদানে উৎসাহিত করতে প্রতিবছরের মতো এবারও এ তালিকা নির্বাচন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধিশাখা-২ এর উপ-সচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত ২০ নভেম্বর এ প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। ১০ সিটি কর্পোরেশনসহ ৬৪ জেলায় দীর্ঘমেয়াদী, সর্বোচ্চ, নারী ও তরুণ ক্যাটাগরিতে মোট ৫১৭ জনকে সেরা করদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।
এদিকে, এ প্রজ্ঞাপনে কক্সবাজার কর অঞ্চল-৪, চট্টগ্রাম থেকে দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে ২জন, ২০১৫-২০১৬ কর বর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন, সর্বোচ্চ মহিলা করদাতা ১ জন ও সর্বোচ্চ তরুণ পুরুষ করদাতা ১ জন হিসেবে মোট ৭ জনের নাম প্রকাশ করা হয়েছে। দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে নির্বাচিত হয়েছেন- চট্টগ্রামের আগ্রাবাদস্থ এনসিসি ব্যাংক এর ডিএমডি স্বপন কুমার দাশ ও চকরিয়ার চিরিঙ্গার অনিল কান্তি ধর।
২০১৫-২০১৬ কর বর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী নির্বাচিত হয়েছেন- দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়ন ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধিকারী, ৭ম বারের মতো নির্বাচিত ও কক্সবাজার শহরের এন্ডারসন সড়কস্থ মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম ও মরহুমা হাছিনা বেগমের জেষ্ঠ্য সন্তান মো. আতিকুল ইসলাম সিআইপি। এছাড়া বদর মোকাম এলাকার মো. আলমগীর ও উখিয়া-টেকনাফ আসন সংসদ সদস্য আবদুর রহমান বদি’র ভাই ব্যবসায়ি আবদুস শুক্কুর। ২০১৫-২০১৬ কর বর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা নির্বাচিত হয়েছেন শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার কামরুন নাহার ও তরুণ পুরুষ কর প্রদানকারী হিসেবে শহরের গোলদিঘীর পাড় এলাকার আসাদ উল্লাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।