১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

আজিজনগরে পার্বত্য মন্ত্রী বীরবাহাদুর এমপির সহধর্মিণী মেহ্লা প্রু’র শীতবস্ত্র বিতরন

বান্দরবানের লামার উপজেলার আজিজনগর ইউনিয়নের স্থানীয়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আজিজনগর ইউনিয়ন এলাকার বিভিন্ন পাড়ার ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সহধর্মীনি মে হ্লা প্রু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই শীত বস্ত্র বিতরণ করেন। বান্দরবান জেলা কৃষকলীগের সদস্য নাজিম উদ্দিন রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং মার্মা, বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা আওয়ামীলীগর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, বান্দরবান পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসলাম বেবীর সহধর্মিণী কামরুন্নেসা খানম বেবী, আজিজনগর আওয়ামীলীগের সভাপতি রফিক আহামদ চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কানন, বান্দরবান শহর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ ফাহিম সহ আজিজনগর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।