২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

আজিজনগর আওয়ামীলীগের বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা বুধবার সাড়ে ৬ টায় দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কাননের সঞ্চালনায় আজিজনগর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ উল্লাহ আজম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোং। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্য। ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারন সম্পাদক/সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারন সম্পাদক/সাংগঠনিক সম্পাদক।
সভায় দিবসটি উদযাপনে মোহাম্মদ উল্লাহ আজম খাঁনকে অাহবায়ক, জাতীয় শ্রমিকলীগ আজিজনগর শাখার সভাপতি আবুল কালাম কনট্রাকটর সদস্য সচিব করে কয়েকটি কমিটি গঠন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।