৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যতঃআলহাজ্ব আব্বাস উদ্দিন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা নিকেতন লোহাগাড়া আইডিয়াল স্কুলের টানা ৯ দিন ব্যাপী অনুষ্টানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপণী দিনের বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে ৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১১ টায় স্কুলের মাঠ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।উক্ত সমাপণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্টাতা সহ-সভাপতি, ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন। স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষক মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্টান গেষ্ট অব অনার ছিলেন সময়ের প্রয়াস পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের চট্টগ্রাম,Ctgtimes ও Coxsbazershomoy.com এর বিশেষ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক রায়হান সিকদার। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তরুণ ব্যবসায়ী মোহাম্মদ সালাহ উদ্দিন, নবছন্দ সাংস্কৃতিক নিলয়ের পরিচালক শিল্পি নাছির মাহমুদ। অনুষ্টানে প্রধান অতিথি লোহাগাড়া আইডিয়াল স্কুলের প্রতিষ্টাতা সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেছেন,আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত।শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।