৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার : বুয়েট প্রাক্তন প্রফেসর ড. দীপক কান্তি দাশ

photo-13-11-16
বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর, প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশীপ এর প্রতিষ্ঠাতা, সুখছড়ী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ড. দীপক কান্তি দাশ বলেছেন, সুশিক্ষায় জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের শিখরে আরোহন করতে পারে না। তিনি আরো বলেন, শুধু শিক্ষিত হলে হবে না, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে আগামীতে তরুণরাই অবদান রাখবে। তাই আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। গত ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশীপের উদ্যোগে আয়োজিত সুখছড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মেধা বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মো: ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো: আলী জিন্নাহ্। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবু বক্কর, আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার ও স্কলারশীপ তহবিলের আহ্বায়ক বাবু মৃলান কান্তি দাশ (মিলন), সুখছড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল হাই চুট্টু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, শিক্ষানুরাগী মো: ইসমাইল চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, মৌলনা আবু ইউসুফ, আমিনুল হক, দেবাশীষ আচার্য্য, মিসেস মনিকা দাশ, শেলী পাল, আব্দুল কাদের, আতিকুল হক, অফিস সহকারী মো: সাইফুল ইসলাম এবং এলাকার বিদ্যুৎসাহী, সমাজ সেবক, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের নগদ তহবিল ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।