২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

আজ বিপিএলে যারা মুখোমুখি

092442bpl_kalerkantho_pic_2বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)-এর চতুর্থ আসরে আজ যথারীতি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই্-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় আজ রবিবার মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস। খেলাটি শুরু হবে দুপুর দুইটায়।

দিনের অপর খেলায় মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। খেলা দুটি সম্প্রচার করবে চ্যালেন নাইন এবং সনি সিক্স।

পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে রাজশাহী কিংস। দলটি এ পর্যন্ত ৩টি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে। অন্যদিকে বরিশাল বুলস ২ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে আছে। দ্বিতীয় ম্যাচের দল মাশরাফির কুমিল্লা একটিও জয় পায়নি এখনো। তাদের অবস্থান পয়েন্ট তালিকার সবার শেষে। প্রতিপক্ষ খুলনা টাইটান্স ৩ ম্যাচে ২ জয় নিয়ে আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।