২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

আজ বিপিএল চট্টগ্রাম পর্ব শুরু

898989বিপিএলের চতুর্থ আসরের ঢাকার প্রথম পর্ব শেষ হয়ে গেছে এরইমধ্যে। ১৭ই নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম জহুর

আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে চার-ছক্কার লড়াই। চলবে ২২শে নভেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম পর্বে প্রথম দিনই সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। নিজ মাঠে চিটাগংয়ের অধিনায়ক তামিম ইকবালের জন্যম্যাচটি চ্যালেঞ্জেরই হবে। কারণ ঘরের মাঠে দর্শকদের সব সমর্থন পাবে ভাইকিংস। সেটি চাপ হয়েও দেখা দিতে পারে তামিমের জন্য। একই দিন সন্ধ্যায়মুশফিকুর রহীমের বরিশাল বুলসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

ঢাকা পর্ব শেষ করা সকল দলের মধ্যে চমক দেখিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। চার ম্যাচে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষের পথে তারা। রংপুর জিতেছে তিন ম্যাচের দুটিতে। সমান ম্যাচে রাজশাহী পেয়েছে একটি জয়। উপভোগ্য ব্যাটিংয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেতৃত্ব দিচ্ছেন শাহরিয়ার। মিছিলের পরের মুখগুলোতেও জয়জয়কার বাংলাদেশের ক্রিকেটারদের। শীর্ষ পাঁচে যে নেই বিদেশের কোনো ব্যাটসম্যান! কুমার সাঙ্গাকারা, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিকরা পড়ে রয়েছেন পেছনে। স্বাগতিক দর্শকদের বাড়তি উল্লাসের উপলক্ষ এনে দিয়েছে তা!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।