২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

আজ নবম বর্ষে পা রাখছে সিবিএন

কক্সবাজারকে বিশ্বের সাথে সংযোগ স্থাপনকারী কক্সবাজারের প্রথম ও শীর্ষ নিউজপোর্টাল এবং বাংলাদেশে জেলা পর্যায়ে প্রবীণতম অনলাইন সংবাদপত্র কক্সবাজারনিউজ ডটকম (সিবিএন)। ভালোবাসা দিবস ও সিবিএন’র জন্মদিন হাত ধরাধরি করে এসেছে। ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারী এই দিনে যাত্রা শুরু করেছিল কক্সবাজারনিউজ ডটকম (সিবিএন)।
প্রতিষ্ঠার পর থেকেই এই পোর্টালটি কক্সবাজারের সকল সংবাদকে কক্সবাজারসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কক্সবাজারবাসীর সামনে তুলে ধরে আসছে। এই কারণে পোর্টালটি অগণিত পাঠকের আাস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমাদের দৃঢ়বিশ্বাস। শুধু কক্সবাজার নয়; কক্সবাজারের গন্ডি ছাড়িয়ে দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে শীর্ষ পাঠকপ্রিয়তা এই পোর্টালটির ঝুলিতে জমা রয়েছে। শুরু থেকেই আমরা চেষ্টা করেছি খবরের পিছনের খবরসহ কক্সবাজারের সকল খবর অনায়াসে তুলে ধরতে। তাতে আমরা সফলও হয়েছি বলে দাবি রাখতে পারি। অগণিত পাঠকের অকুণ্ঠ ভালোবাসাই তার প্রমাণ। পাঠকের ভালোবাসায় কক্সবাজারনিউজ ডটকম (সিবিএন) সকল ধারাবাহিকতা অব্যাহত রেখে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য অনেক দূর। লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার পথে পাঠকই আমাদের প্রাণ। আমাদের বিশ্বাস- পাঠকেরা সাথে থাকলে আমরা লক্ষ্যপানে পৌঁছে যাবোই। সেই সাথে সাংবাদিক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের ভালোবাসার ঋণও শোধ করার নয়। এগিয়ে চলার পথে সবাই আমাদের সাথে আছেন। এই জন্য সকলের কাছে অশেষ কৃতজ্ঞতা। ৯ম বর্ষে পদার্পণের এই ক্ষণে সকলকে অশেষ শুভেচ্ছা।

‘এগিয়ে যাও কক্সবাজার, এগিয়ে যাবে বাংলাদেশ।’

শুভেচ্ছান্তে
অধ্যাপক আকতার চৌধুরী
প্রকাশক ও সম্পাদক

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।