মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

আজ থেকে সেন্টমার্টিনে ৪ দিন জাহাজ চলাচল বন্ধ

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। আজ শুক্রবার (২৮ ডিসেম্বর) থেকে আগামী সোমবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত এ নৌ-রুটে কোনও ধরণের জাহাজ চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজার পর্যটন ও প্রটোকল শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জয় বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নির্দেশে মোট চারি দিন টেকনাফ থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত নৌ-পরিবহন মন্ত্রাণালয়ের নির্দেশে কক্সবাজার জেলা প্রশাসন ওই রুটে জাহাজ চলাচল বন্ধ করে দিচ্ছে। অবশ্য ৩১ ডিসেম্বরের পর থেকে পর্যটকদের সুবিধার্থে যথা নিয়মে জাহাজ চলাচল শুরু হতে পারে।’

উল্লেখ্য, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে টেকনাফ থেকে বিভিন্ন সময়ে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে-ক্রুস, এলসিটি কাজল, এমভি ফারহান ও গ্রিন লাইন নামের জাহাজগুলো চলাচল করছে। এতে করে পর্যটন মৌসুমে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার পর্যটক সেন্টমার্টিনে যাতায়াতের সুযোগ পান।

শেয়ার করুন