১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

আজ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে

ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে আজ।এবারে দিবসটির প্রতিপাদ্য ‘বিগ ডাটা ফর বিগ ইমপ্যাক্ট’। ইন্টারনেট ও আইসিটির ব্যবহার সমাজ ও অর্থনীতিতে যে সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা দিবসটি পালনের অন্যতম লক্ষ্য।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে।এ উপলক্ষে ডাক ও টেলিকমিউনিকেশন বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে রাজধানীতে সোহরাওয়ার্দী থেকে শোভাযাত্রা ও রোড শো । শোভাযাত্রায় মোবাইল ফোন অপারেটরসমূহের সুসজ্জিত বাহন ও বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করবে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এই কর্মসূচির উদ্বোধন করবেন।

পাশাপাশি নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এই অনুষ্ঠান উদ্বোধন করবেন ।এ উপলক্ষে অনলাইন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে আজ ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার, বিআরটিসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও আইটিইউ সেক্রেটারি জেনারেল হোলিন ঝাও দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন।

অপরদিকে, দিবসটি উপলক্ষে আগামীকাল ১৮ মে নগরীর আইইবি মিলনায়তনে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এএমটিওবি) সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।