৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

আগুয়েরোর প্রশংসায় মেসি

messi-aguaro-sm20161101113027
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির বার্সেলোনা। আর এ ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষ দলের ফরোয়ার্ড আগুয়েরোকে প্রশংসায় ভাসিয়েছেন লিওনেল মেসি।

আগুয়েরোকে লুইস সুয়ারেজের সঙ্গে তুলনা করে মেসি বলেন, ‘কুন খুবই সাধারণ একজন মানুষ। আর ব্যক্তি হিসেবে অসাধারণ। একজন স্ট্রাইকার হিসেবে সে অন্যতম সেরা। ঠিক লুইসের (সুয়ারেজ) মতো।’

গত ১৯ অক্টোবর বার্সেলোনার মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল সিটি। ওই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি আগুয়েরো, তবে শেষ দিকে বদলি হিসেবে নামলেও কোনো ব্যবধান গড়তে পারেননি।

এ নিয়ে মেসি আরও বলেন, লুইস আর কুন আলাদা, তবে প্রত্যেকেই ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে। তারা দুজনেই ফল নির্ধারক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।